প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাকে সংযুক্ত করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে শেখ হাসিনার সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়েও কর্মরত ছিলেন।