ইশরাকের পদত্যাগ কার্যকর, সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপন মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এর আগে সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে […]

তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে জোরদার নিরাপত্তা, প্রস্তুত জেএম সেন হল

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে জেলাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর আগমন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্য তুলে ধরতে বিশেষ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সোমবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ […]

কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০টির বেশি যানবাহনে ডাকাতি, পাহাড়ে পুলিশের অভিযান

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় একই দিনে দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টা ও দুপুর আড়াইটার দিকে অস্ত্রধারী মুখোশপরা ডাকাত দল অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতির শিকার যানবাহনের বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। এ […]

নাটোরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৪, আহত ২০

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার ১৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বনপাড়া পুলিশ […]

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন […]

শার্শায় দুর্গাপূজার মণ্ডপে বিএনপি নেতৃবৃন্দ, ভক্তদের সঙ্গে মতবিনিময় ও শাড়ি বিতরণ

আহম্মদ আলী শাহিন,যশোর সংবাদদাতা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ভক্তদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় পূজার সার্বিক পরিবেশ, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার উলাশী […]

দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলায় অপূর্বর এক দিনের রিমান্ড

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে ২৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ আদেশ দেন। পরে দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন মামলার […]

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড, ব্রাহ্মণবাড়িয়ায় পরিবারে শোকের মাতম

সৌদি আরবে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকরের খবরে শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর গ্রামের একটি পরিবার। ছেলের মৃত্যুর খবর আগে থেকে না জানায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর বাবা-মা। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারানোর শোকের পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের আগে আইনি সহায়তা ও কনস্যুলার যোগাযোগের সুযোগ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বজনেরা। গত ১৪ […]

মুক্তাগাছায় ১৫ গজের মধ্যে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

ময়মনসিংহ অফিস :মাত্র ১৫ গজের ব্যবধান। এক পাশে মসজিদ, অন্য পাশে মন্দির। মসজিদে আজান হলে থেমে যায় পূজার ঢাকের বাজনা। নামাজ শেষ হলে আবারও শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এভাবেই পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতি বজায় রেখে যুগ যুগ ধরে পাশাপাশি চলছে দুই ধর্মের উপাসনা। কারও প্রতি কারও অভিযোগ নেই, নেই ধর্ম পালনে কোনো বাধা। এমনই […]

বাংলাদেশে মাদকমুক্ত সমাজ গঠনে জাতীয় কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা -ড.নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি

মাদক শুধু ব্যক্তির জীবন ধ্বংস করে না; এটি পরিবার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, অর্থনীতি এবং জাতীয় উন্নয়নের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মাদকাসক্তির সঙ্গে পারিবারিক সহিংসতা, অপরাধের ঝুঁকি, কর্মক্ষমতা হ্রাস এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যগত সমস্যার সম্পর্ক থাকতে পারে। তাই মাদকবিরোধী আন্দোলনকে কেবল পুলিশি অভিযান বা মিছিল-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর জন্য প্রয়োজন সরকারের […]