বিমানবন্দরে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল-বিএনপির দুই নেতা গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল ও বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত এবং বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে এবং রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় […]

এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসায় সহায়তা দেওয়ার পরিকল্পনা সরকারের

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রচলিত শিক্ষাব্যবস্থায় যারা এগিয়ে যেতে পারবে না, তাদের ঝরে পড়া ঠেকাতে বিকল্প শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনে এসব শিক্ষার্থীকে ব্যবসা বা নিজস্ব উদ্যোগ শুরু করতে আর্থিক সহায়তা দেওয়ার কথাও বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং […]

ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অভিযোগের পর দুই দিনে জমা ১ লাখ ৯৭ হাজার টাকা, তদন্তে মিললো নানা অসঙ্গতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফারুকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তে একাধিক অসঙ্গতির তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ […]

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন মো. হাবিবুল গনি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। রোববার (৩০ আগস্ট) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এর আগে গত ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ […]

পদ্মা সেতু চালুর পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৬ সালের ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত এলাকায় এসব […]

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ সরাঞ্জাম উদ্ধার

চকরিয়ায় আলোচিত চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জিসানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: […]

কক্সবাজারে র‌্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত কালু গ্রেফতার

কক্সবাজার পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামী অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ কালু (২৭)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) কক্সবাজার সদর থানাধীন শহীদ মিনার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়ন কোম্পানির একটি চৌকস আভিযানিক দল নিয়মিত টহল ও আভিযানিক ডিউটি পালনকালে গোপন […]

ভবন নির্মাণ শেষ হলেও মূল ভবনে ফিরতে পারছে না স্কুলের শিক্ষার্থীরা

ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শেষ হলেও টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা না থাকায় সেখানে এখনো পাঠদান শুরু করা যায়নি। ফলে প্রায় আড়াই বছর ধরে প্রায় এক কিলোমিটার দূরের গোলকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কাঁচিঝুলি স্কুলের কার্যক্রম। দূরত্ব ও সময়ের ব্যবধানের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমার পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যাও দিন […]

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ৫০ হাজার টাকা উপহার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) দেওয়ার পাশাপাশি নগদ ৫০ […]

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে রনজিনা পারভীন নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ […]