দুর্গাপূজার নিরাপত্তায় দেশজুড়ে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য মোতায়েন

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ৬ হাজার ৯১৪টি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন করে এবং অন্যান্য পূজামণ্ডপে ছয়জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে ১০৪টি […]
৪০০ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন তিনি। তিন মাস পরপর এসব পরিবারের বাজার খরচের জোগান দেবেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন রাশমিকা। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘জয়াম্মা’ চরিত্রটির […]
মক্কায় মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) তাদের এ দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার। প্রতিবেদন […]
শার্শায় পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা, উপস্থিত শতাধিক চিকিৎসক

শার্শা (যশোর) সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলার নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে পল্লী চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ক্লিনিকের সামনের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। অনুষ্ঠানে বক্তব্য দেন নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুস […]
চট্টগ্রামে জরুরি মুহূর্তে মিলছে না আইসিইউ, বাড়ছে মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সংকট দেখা দিয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য জরুরি সময়ে আইসিইউ না পাওয়ায় বাড়ছে উদ্বেগ। স্বজনদের অভিযোগ, অনেক চেষ্টা করে শয্যা পাওয়া গেলেও দেরির কারণে শেষ পর্যন্ত রোগীকে বাঁচানো যাচ্ছে না। খোরশেদুল আলম, পাঁচ বছরের আনিশা নাথ ও সাত বছরের অনুশ্রী দাশের […]
রামু উপজেলা খাদ্য অফিসে ঘুষ ও চরম হয়রানি: সেবা নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ

কক্সবাজারের রামু উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর ও স্থানীয় উপজেলা খাদ্য অফিস এখন অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং সেবাগ্রহীতাদের চরম হয়রানির আখড়ায় পরিণত হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি এই সেবামূলক প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতা ও উৎকোচ দাবির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের তীর মূলত উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক সিপংকর বড়ুয়া […]
চার ঘণ্টা পর টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস সদস্য

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ওষুধ উৎপাদনকারী কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, এসআরবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ২টার […]
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান নির্বাচনি পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে আগামী ২৯ অক্টোবর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আশাবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স […]
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি পরীক্ষাগারটি ঘুরে দেখেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ ল্যাবের ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পদ্ধতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারের কার্যক্রম […]
ফুলপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃঘর থেকেই শুরু করি, দুুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ […]