মিরপুরে ফুটপাত উচ্ছেদে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার। জানা গেছে, উচ্ছেদ অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র […]
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি এবং চাঁদাবাজিরও কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল […]
মিরপুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তার […]
স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পর খোলা আকাশের নিচে শিশুদের টিকাদান

রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার এক দিন পর সড়কের পাশে ত্রিপল টানিয়ে শিশুদের টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে টেবিল-চেয়ার বসিয়ে শিশুদের নিয়মিত টিকার পাশাপাশি হামের টিকাও দেওয়া হচ্ছে। এতে টিকা নিতে আসা শিশু ও তাদের মায়েদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও ভোগান্তিতে পড়ছেন। সরেজমিনে দেখা যায়, রাড্ডা এমসিএইচ-এফপি […]
গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধী নির্মাণশ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় আসামিপক্ষের সঙ্গে নিহতের পরিবারের ৯ লাখ টাকায় আপস হয়েছে। মামলার আসামি ‘চালকের আসনে থাকা’ কিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের পক্ষ থেকে এই অর্থ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক […]
বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাজধানীর রামপুরার বনশ্রীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত তাসফিয়াকে পথচারীরা উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া […]
ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির (মিশু)

রাজধানীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির (মিশু)। শনিবার অনুষ্ঠিত ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনি সভাপতি পদে জয় পান। ক্লাব সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৫১৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৩৭৩ জন সদস্য, যা মোট […]
ঢাকার রাতের সড়ক যেন মৃত্যুফাঁদ, ছয় বছরে নিহতদের ৪২ শতাংশই পথচারী

রাজধানীর সড়কে দিন দিন বাড়ছে পথচারীদের ঝুঁকি। বিশেষ করে রাতের বেলায় ঢাকার বিভিন্ন সড়ক যেন পথচারীদের জন্য পরিণত হচ্ছে মৃত্যুফাঁদে। বেপরোয়া গতির ভারী যানবাহন, পর্যাপ্ত সড়কবাতির ঘাটতি এবং পথচারীবান্ধব অবকাঠামোর অভাবে দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে। রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২০ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ঢাকায় ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব […]
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে রনজিনা পারভীন নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ […]
মঙ্গলবার থেকে নারীদের জন্য রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে পরিচালিত এই বাসে যাত্রীসেবার পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। বিআরটিসির উদ্যোগটি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম […]