🏠︎ » বাংলাদেশ » রাজধানী » সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি এবং চাঁদাবাজিরও কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা।

ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তার দাবি, এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নেই এবং সালমান মুক্তাদিরের স্টুডিও হামলার মূল লক্ষ্য ছিল না।

এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের কথা জানান সালমান মুক্তাদির। ওই রাতেই তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।

ভিডিওতে স্টুডিওর ক্ষয়ক্ষতি দেখিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ