ঢাকার রাতের সড়ক যেন মৃত্যুফাঁদ, ছয় বছরে নিহতদের ৪২ শতাংশই পথচারী

রাজধানীর সড়কে দিন দিন বাড়ছে পথচারীদের ঝুঁকি। বিশেষ করে রাতের বেলায় ঢাকার বিভিন্ন সড়ক যেন পথচারীদের জন্য পরিণত হচ্ছে মৃত্যুফাঁদে। বেপরোয়া গতির ভারী যানবাহন, পর্যাপ্ত সড়কবাতির ঘাটতি এবং পথচারীবান্ধব অবকাঠামোর অভাবে দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে। রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২০ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ঢাকায় ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব […]
দুর্গাপুরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ২৬ বোতল ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি ইজিবাইক জব্দ করা হয়। সোমবার (৩১ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সোমবার […]
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ […]
বিমানবন্দরে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল-বিএনপির দুই নেতা গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল ও বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত এবং বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে এবং রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় […]
আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন মো. হাবিবুল গনি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। রোববার (৩০ আগস্ট) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এর আগে গত ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ […]
চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ সরাঞ্জাম উদ্ধার

চকরিয়ায় আলোচিত চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি জিসান (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। জিসানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক, গ্রিল কাটার যন্ত্র ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: […]
রামুতে র্যাবের অভিযানে ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে বেলাল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস বিদেশি ‘মন্ড’ (Mond) সিগারেট জব্দ করা হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার […]
কক্সবাজারে র্যাবের অভিযানে পরোয়ানাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত কালু গ্রেফতার

কক্সবাজার পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার আসামী অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ কালু (২৭)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) কক্সবাজার সদর থানাধীন শহীদ মিনার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১৫ সদর ব্যাটালিয়ন কোম্পানির একটি চৌকস আভিযানিক দল নিয়মিত টহল ও আভিযানিক ডিউটি পালনকালে গোপন […]
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে রনজিনা পারভীন নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিলে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ […]
র্যাবের যৌথ অভিযানে ধামরাইয়ের শংকর চন্দ্র মণ্ডল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

ঢাকা জেলার ধামরাই থানাধীন পশ্চিম কায়েতপাড়া এলাকায় চাঞ্চল্যকর শংকর চন্দ্র মন্ডল (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত ০১নং আসামি ওয়াজেদ হাজী (৫০)-কে যৌথ অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ ও র্যাব-০৪। গত ২৬ আগস্ট ২০২৬ তারিখ রাতে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ময়না হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ০৮ আগস্ট ২০২৬ […]