রামুতে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের রামু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মোস্তাক আহম্মদ ওরফে বাবুল (৪০)। তিনি রামু থানার ঈদগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পানিস্যা ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় রামু […]
নওগাঁয় ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ওই দম্পতির নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে ওই দম্পতি ঘুমাতে যান। […]
অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস

সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়মে পরিণত হয়েছে। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও সকাল ১০টা পার হয়ে গেলেও দেখা মেলেনি সিংহভাগ কর্মকর্তা কর্মচারীদের। রবিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ পিডিবি […]
ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মিরাশ গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘটিত বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি মিরাশ উদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে শনিবার(১১ জুলাই) দুপুর জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আইল কাটা নিয়ে মোঃ ইউসুফ আলী (৭০) এর সঙ্গে প্রতিবেশী মিরাশ উদ্দিন ও তার ছেলে সবুজ মিয়ার কথা-কাটাকাটি হয়। […]
মাদারীপুর থানায় গ্রীল ভেঙ্গে পালিয়ে যাওয়া হাসিনা কেরানীগঞ্জে আটক

মাদারীপুর সদর মডেল থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে (৩৫) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হাসিনা বেগম মাদারীপুর পৌরসভাধীন থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে ও সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল আমিনের স্ত্রী। জানা যায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত […]
বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্কের অভিযোগ, মেয়েকে হত্যার পর বস্তাবন্দী লাশ সড়কে ফেলে বাবা-মা

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫) আদালতে দেওয়া জবানবন্দিতে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পর স্বামীর সহযোগিতায় মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন। […]
উখিয়ার যুবক সাইফুল নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম বড়বিল এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম কোটবাজার থেকে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে। স্বজনদের দাবি, অপহরণকারীরা ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। প্রথমে বিষয়টি প্রতারণা মনে হলেও পরে সাইফুলের সঙ্গে ফোনে কথা বলতে পেরে তারা নিশ্চিত হন। ফোনালাপের সময় তাকে মারধরের শব্দও শোনা গেছে বলে পরিবারের দাবি। সাইফুলের […]
পদোন্নতিতে নতুন দায়িত্বে জুলকারনাইন, হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে দক্ষতা, সততা ও মানবিক নেতৃত্বের জন্য পরিচিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও উপসচিব জুলকারনাইন যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, সেবার মানোন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও […]
টেকনাফে চলন্ত মাইক্রোবাসের ওপর গাছ ভেঙে পড়ে দুর্ঘটনাঅল্পের জন্য প্রাণে রক্ষা, যান চলাচলে সাময়িক বিঘ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসের ওপর হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছের গোড়া দুর্বল হয়ে পড়েছিল। এরই মধ্যে প্রবল […]
ফুলপুরে কৃষি প্রণোদনা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহের ফুলপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ অত্র কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ […]