ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের নিষিদ্ধ সংগঠন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বেনাপোল ইমিগ্রেশনে আটক

স্টাফ রিপোর্টার, যশোর- যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন সেচ্ছাসেবকলীগ নেতা শাহরিয়ার করিম নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের […]

নজিপুরে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি, ব্যাংক কর্মকর্তার বাসা থেকে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মো. মোশাররফ হোসেন (সুপার ও কাজী) সাহেবের বাসায় গভীর রাতে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী এক ভাড়াটিয়া, যিনি একটি ব্যাংকের কর্মকর্তা, জানান, রাতে আনুমানিক ৩টার দিকে মোবাইল ফোনের অ্যালার্ম বন্ধ করে সেটি […]

কন্যাশিশুর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, পরিবার ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোমবার জাতীয় সংসদ ভবনে ড. বদিউল আলম মজুমদার এর নেতৃত্বে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের আট সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার একথা বলেন। […]

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, হাসপাতালে মুমূর্ষু​ অবস্থায়

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় আনিসা আক্তার (১৮) নামের ওই গৃহবধূকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।​গত রোববার (৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এই ঘটনা ঘটে। এই […]

ফুলপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ময়মনসিংহের ফুলপুরে গৃহবধূ সিম্পা (২২) হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার (৬ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ১০ মে ফুলপুর উপজেলার লাউয়ারী (কান্দাপাড়া) এলাকায় সিম্পাকে তার স্বামী মো. মফিজুল ইসলাম (২৭), শ্বশুর আব্দুল হাই (৫৫) এবং শাশুড়ি মোছা. ফজিলা খাতুন […]

বগুড়ায় মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার ভাঙচুর করে লুট

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে এক মিল মালিককে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করে ভেতরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৫ জুলাই) রাতে উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত […]

ময়মনসিংহে রুবেল হত্যা: বাড়িওয়ালাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ময়মনসিংহ নগরে রাজিব আহম্মেদ রুবেল (৩৮) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় বাড়িওয়ালাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার রাতে কোতোয়ালি মডেল থানায় নিহতের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি […]

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের টেকসই উন্নয়ন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের […]

ইকরার আত্মহত্যা: জামিন পেলেন না অভিনেতা জাহের আলভী

স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত, তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। আদালতে জাহের আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত […]

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুইজনের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার শকুনি এলাকার সোহরাব চৌকিদারের ছেলে হাবিবুল্লাহ এবং একই এলাকার চুন্নু হাওলাদারের ছেলে […]