দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা মামলায় অপূর্বর এক দিনের রিমান্ড

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে ২৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ আদেশ দেন। পরে দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন মামলার […]
তুহিন হত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ আবেদনটি মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের […]
‘ভয় পাইছে, ভয় পাইছে’—সাক্ষীকে উদ্দেশ করে পলক, আদালতে উত্তপ্ত বাক্যবিনিময়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও প্রসিকিউশনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। এ সময় সাক্ষীর বক্তব্য নিয়ে মন্তব্য করায় পলককে থামিয়ে সংযত থাকার এবং কম কথা বলার নির্দেশ দেন বিচারক। রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক […]
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে করা পল্টন থানার একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। বুধবার শুনানি শেষে আদালত উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিনের আবেদন জানিয়ে অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি আদালতকে বলেন, অধ্যাপক জামাল উদ্দিন ঢাকা […]
নবজাতক শিশুকে নিয়ে মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলপুরে সংবাদ সম্মেলন

তপু রায়হান রাব্বি ,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাখাই গ্রামের নবজাতক শিশুকে নিয়ে পরিকল্পিত মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) স্থানীয়ভাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাফেস রনি তালুকদার(২৩) এর মা আয়শা সিদ্দিকা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা নবজাতক শিশুকে কেন্দ্র করে উদ্দেশ্য […]
নান্দাইলে কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের নান্দাইলে পূর্ববিরোধ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম […]
শাপলা চত্বর মামলায় ইনু-দীপু মণিসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আজ বুধবার (৭ অক্টোবর) দিন নির্ধারিত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক মন্ত্রী দীপু মণি, হাসানুল হক ইনু ও লেখক-সাংবাদিক শাহরিয়ার কবিরসহ ৪১ জন। […]
গ্রাম আদালতকে সক্রিয়করনে ফুলপুরে মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী

তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ||ময়মনসিংহের ফুলপুরে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী করা হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রামভ্রপুর ইউনিয়নের মিচকিপাড়া বাজারে এ মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এলাকার জনগণকে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদশর্নীতে অংশগ্রহণ করার জন্য মাইকিং এর মাধ্যমে […]
গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখাল পুলিশ!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। একই মামলায় মরিয়মের মামা ওবায়দুল্লাহকেও আসামি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন)-এর […]
রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিম হত্যাকাণ্ডে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আগে এবং একজনকে রোববার গ্রেপ্তার করা হয়। সালাহউদ্দিন […]