🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » ভোক্তা অধিকার আইনে ফুলপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিনামানা

ভোক্তা অধিকার আইনে ফুলপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিনামানা

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ফুলপুর পৌর শহরে আমুয়াকান্দা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনায় করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস সালাম।

এ সময় সাথে ছিলেন ফুলপুরে স্যানেটারী ইন্সপেক্টর মঞ্জুরুল হক সহ ফুলপুর থানা পুলিশের একটি টিম সহ অন্যান্যরা । তখন দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ দেখাতে পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুসারে বাবুল স্টোরকে ১০ হাজার, রিয়াজ ওয়েল মিলকে ৫ হাজার এবং লুৎফুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।


অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ, তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন।

এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে আইন মেনে ব্যবসা পরিচালনা করেন এবং ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান।

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ