পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। ১৫টি দানবাক্স থেকে পাওয়া ৫১ বস্তা টাকা গণনা শেষে মোট ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মিলেছে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপার অলংকার। দানবাক্সে পাওয়া গেছে মনের আশা পূরণ ও প্রার্থনা জানিয়ে লেখা চিঠি ও চিরকুট। […]