🏠︎ » সর্বশেষ » ধর্ম » শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান

শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান

শারদীয় দুর্গোৎসবে নেত্রকোণার দুর্গাপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন বিরিশিরি ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।

সোমবার বিরিশিরি ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি মন্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।

মন্ডপ পরিদর্শনকালে আনোয়ার হোসেন খান আইনশৃঙ্খলা বিষয় সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সুষ্ঠু সুন্দরভাবে উদযাপনে তিনি সার্বিকভাবে পাশে থাকার কথা বলেন।

শারদীয় দুর্গোৎসবে পূজামন্ডপ পরিদর্শনে আসায় সনাতন ধর্মাবলম্বীরা আনোয়ার হোসেন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ তারা আনন্দ প্রকাশ করে বলেন, আনোয়ার হোসেন খান সুখে দু:খে সবসময়ই আপন মানুষ হয়ে পাশে থাকেন।

বিরিশিরি ইউনিয়নের সাবেক এই চেয়ারম্যান জানান, আগামী দিনেও তিনি সকলের পাশে থাকবেন।

আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে বিরিশিরি ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ পেলে তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানান। এসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সামাজিক সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করার প্রতি আলোকপাত করেন তিনি।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ