সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

নেত্রকোণার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার অপূর্বের (২২) ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক দিনের রিমান্ড শেষে দুর্গাপুর চৌকি আদালতে অপূর্বকে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার […]
বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র। আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ সংক্রান্ত একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। ডেপুটি স্পিকার লিখেন, “জামদানি শাড়ি!! জ্বি, বলছি কলমাকান্দার জামদানি শাড়ির কথা, প্রথমে আমি নিজেই অবাক হয়েছিলাম যে […]
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের পাশে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান

শারদীয় দুর্গোৎসবে নেত্রকোণার দুর্গাপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন বিরিশিরি ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। সোমবার বিরিশিরি ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি মন্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন। মন্ডপ পরিদর্শনকালে আনোয়ার হোসেন খান আইনশৃঙ্খলা বিষয় সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় […]
নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত

নেত্রকোণায় সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুজন পাল জেলার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরে একটি মিষ্টির দোকানে […]
পুকুরপাড় থেকে ৫ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

পুলিশের বিশেষ অভিযানে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মালিকবিহীন অবস্থায় ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় পড়ে […]
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে দুর্গাপুরে প্রস্তুতি সভা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। এই সভায় সমগ্র উপজেলায় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার ৫৯টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের সামগ্রিক বিষয়াদি […]
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের

মিশরের ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রথম নারী গবেষক হিসেবে মুনিরা তাহের এমফিল ডিগ্রী অর্জন করেছেন। সোমবার (৫ অক্টোবর) আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অফ ইসলামিক সাইন্স ফর ফরেইনার স্টুডেন্টস’ এর অধীনে ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তনে তার এমফিল থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে তিনি সর্বোচ্চ ফলাফল মুমতাজ গ্রেডে উত্তীর্ণ হন। দেশী-বিদেশী শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে দীর্ঘ […]
আবাসিক বাসায় অভিনব কায়দায় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক

নেত্রকোণা জেলা সদরে ভারতীয় চোরাই পণ্যের বড় চালান আটক করেছে পুলিশ। পৌর শহরের সাতপাই এলাকায় আবাসিক বাসার ভেতর গড়ে তোলা ভারতীয় নামীদামী প্রসাধনীর অবৈধ গুদামের সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে চোরাচালান চক্রের অন্যতম হোতা মোহাম্মদ কাউসারকে (৩২) হাতেনাতে আটক করে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের […]
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে শিক্ষক দিবসের আলোচনা সভায় বক্তারা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর” – প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি এ আয়োজন করে। দিবসের প্রারম্ভে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের […]
মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের নেত্রকোণা শাখার সহ সভাপতি হলেন আব্দুল খালেক

মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি নির্বাচিত হয়েছেন দুর্গাপুর উপজেলার মোঃ আব্দুল খালেক (বিবিসি)। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট নেত্রকোণা জেলা কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট সৈয়দ হাফিজ উদ্দিন সিদ্দিক সভাপতি এবং মোঃ মনিরুজ্জামান মুন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুর্গাপুরের গাওকান্দিয়া ইউনিয়নের বাসিন্দা মো: আব্দুল খালেক […]