মুক্তাগাছায় ১৫ গজের মধ্যে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

ময়মনসিংহ অফিস :মাত্র ১৫ গজের ব্যবধান। এক পাশে মসজিদ, অন্য পাশে মন্দির। মসজিদে আজান হলে থেমে যায় পূজার ঢাকের বাজনা। নামাজ শেষ হলে আবারও শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এভাবেই পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতি বজায় রেখে যুগ যুগ ধরে পাশাপাশি চলছে দুই ধর্মের উপাসনা। কারও প্রতি কারও অভিযোগ নেই, নেই ধর্ম পালনে কোনো বাধা। এমনই […]

ষড় রিপুর লড়াই থেকে আত্মকথন, চট্টগ্রামের দুর্গাপূজায় থিমের বৈচিত্র্য

কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যের মতো মানবমনের নেতিবাচক প্রবৃত্তির বিরুদ্ধে প্রতীকী লড়াই। কোথাও মন্দিরের আড়ালে থাকা সেবকদের জীবনকথা, কোথাও মৃৎশিল্পীদের হাতে দেবী প্রতিমা গড়ার গল্প, আবার কোথাও দেশভাগের স্মৃতি ও শেকড়ের সন্ধান। চট্টগ্রামে এবারের দুর্গাপূজায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মণ্ডপসজ্জায় উঠে এসেছে নানা সামাজিক ও মানবিক বার্তা। ঐতিহ্যের সঙ্গে আধুনিক ভাবনার সমন্বয়ে প্রতিটি মণ্ডপ […]

ধর্ম যার যার, সবার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রিজভী

ধর্মীয় বিশ্বাস ভিন্ন হতে পারে, তবে রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের অধিকার সমান। সবার ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিক ও উপস্থিত পূজার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এ সময় […]

দুর্গাপূজার নিরাপত্তায় দেশজুড়ে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য মোতায়েন

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ৬ হাজার ৯১৪টি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন করে এবং অন্যান্য পূজামণ্ডপে ছয়জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে ১০৪টি […]

মক্কায় মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) তাদের এ দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার। প্রতিবেদন […]

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে দুর্গাপুরে প্রস্তুতি সভা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। এই সভায় সমগ্র উপজেলায় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার ৫৯টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের সামগ্রিক বিষয়াদি […]

আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের

মিশরের ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রথম নারী গবেষক হিসেবে মুনিরা তাহের এমফিল ডিগ্রী অর্জন করেছেন। সোমবার (৫ অক্টোবর) আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অফ ইসলামিক সাইন্স ফর ফরেইনার স্টুডেন্টস’ এর অধীনে ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তনে তার এমফিল থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে তিনি সর্বোচ্চ ফলাফল মুমতাজ গ্রেডে উত্তীর্ণ হন। দেশী-বিদেশী শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে দীর্ঘ […]

কক্সবাজারের রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা

রাতের আঁধারে কক্সবাজারের রামুর শত বছরের প্রাচীন বৌদ্ধবিহার ও বসতিতে এক ভয়াবহ হামলা ও তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ঘটনার ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সেই হামলার বিচারপ্রক্রিয়া। রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও বিচারের ধীরগতি নিয়ে স্থানীয় বৌদ্ধপল্লীর বাসিন্দাদের কাটেনি হতাশা। সেদিন এক বৌদ্ধ যুবক, উত্তম বড়ুয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পবিত্র ধর্মীয় গ্রন্থ অবমাননার একটি পোস্টকে কেন্দ্র […]

মডেল মসজিদ পরিচালনায় নতুন নীতিমালা, নির্ধারিত হলো জনবল ও ব্যবস্থাপনার কাঠামো

দেশের মডেল মসজিদগুলোকে নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, জনসচেতনতা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। নতুন নীতিমালায় মডেল মসজিদের পরিচালনা ও ব্যবস্থাপনা, জনবল নিয়োগ, সম্মানী ও বেতন-ভাতা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব এবং নিরাপত্তা ও শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। ধর্ম বিষয়ক […]

নিজ অর্থায়নে বিএনপির ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন বাবর

নেত্রকোনা-৪ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা […]