বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৫টায়। এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে উদ্বোধন অনুষ্ঠানের সময় পরিবর্তন […]
মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে নারীদের জন্য নির্ধারিত স্থান

মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সিদ্ধান্তের অনুমোদন দেন। নতুন ব্যবস্থার আওতায় মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখা হবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার বড় ও সাধারণ মসজিদও এই উদ্যোগের অন্তর্ভুক্ত […]
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ৫০ হাজার টাকা উপহার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালীর বাউফলের কৃতী সন্তান ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) দেওয়ার পাশাপাশি নগদ ৫০ […]
বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর, আহত ৩

সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান তাসনিম ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি […]
ঈদে মিলাদুন্নবীর (স.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানমালা’। এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন […]
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার। হিজরি ২৩ সনের সফর মাসের শেষ বুধবারকে মুসলিম সমাজে বিশেষ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়। প্রচলিত বর্ণনা অনুযায়ী, এ দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ অসুস্থতার পর কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন। ‘আখেরি চাহার সোম্বা’ ফারসি শব্দগুচ্ছ, যার অর্থ শেষ বুধবার। দিনটি উপলক্ষে অনেক মুসলমান নফল ইবাদত, দোয়া […]
১৮ দিন পর খুলল শাহজালালের মাজারের দানবাক্স, মিলল চার বস্তা টাকা; চলছে গণনা

১৮ দিন পর আবারও খোলা হয়েছে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাজারের তিনটি দানবাক্স ও একটি ডেগ খোলা হয়। সেখান থেকে চার বস্তা টাকা পাওয়া গেছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া টাকা গণনার কাজ সন্ধ্যা পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টাকা গণনার কাজে মাজার কমিটির সদস্য, […]
হজ পালনে সৌদিতে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি বাংলাদেশি যাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সোমবার (১১ মে) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। মঙ্গলবার (১২ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হেল্প ডেস্ক জানিয়েছে, এ তথ্য সংগ্রহ করা […]
গোনাহ থেকে বাঁচতেই দ্বিতীয় বিয়ে: মাদানীর ব্যাখ্যা

মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে মাদানী উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখার উদ্দেশ্যেই তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। […]
দুর্গাপুরে সুসঙ্গ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণার দুর্গাপুরে সুসঙ্গ সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্গাপুর পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। […]