ময়মনসিংহে র্যাবের অভিযানে ৩৬ বোতল বিদেশী মদসহ ৩ মাদককারবারি গ্রেফতার

ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে ৩৬ বোতল বিদেশী মদসহ তিনজন কথিত মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়। র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল কোতোয়ালী থানার দিঘারকান্দা এলাকায় ঢাকাগামী মহাসড়কে […]
ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে গলাকাটা অবস্থায় রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। সে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]
সম্পত্তির লোভে মায়ের মাথায় ইটের আঘাত, পায়ের রগ কাটল ছেলে; পুলিশের অভিযানে গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মাকে হত্যার চেষ্টা ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা আনজুমান আরা (৬৮)-এর নামে কিছু সম্পত্তি রয়েছে। অভিযোগ অনুযায়ী, সেই সম্পত্তি নিজের নামে লিখে নিতে চাপ সৃষ্টি করে তার ছেলে মো. আসাদুজ্জামান […]
কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের আইনের আওতায় আনতে র্যাব সদা তৎপর ও আপসহীন। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত […]
নেইমার ৯০ মিনিট খেলতে প্রস্তুত, নিশ্চিত করলেন আনচেলত্তি

চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন পূর্ণ ৯০ মিনিট খেলতে সক্ষম। পাশাপাশি তিনি বলেন, বেঞ্চে বসে থাকতে নেইমার মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না। ডান পায়ের কাফের চোট নিয়েই বিশ্বকাপে অংশ নেন নেইমার। এ কারণে টুর্নামেন্টের শুরুতে […]
নেতানিয়াহু জানেন, ‘আসল বস’ কে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো এবং নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস’ কে। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নেতানিয়াহু তার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। ন্যাটো সম্মেলন শেষে আগামী সপ্তাহ অথবা তার পরের সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে তিনি […]
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে তাকে সংযুক্ত করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন […]
ইউএন-কপস-৫ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএন-কপস-৫)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ৭ ও ৮ জুলাই দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ […]
রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে তৈরি হচ্ছে গোপন পথ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার জন্য নির্মিত কাঁটাতারের বেড়ার একাধিক স্থানে কেটে অবৈধ চলাচলের পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব পথ ব্যবহার করে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত চলছে। তাদের আশঙ্কা, এই গোপন পথগুলো এখন শুধু চলাচলের মাধ্যম নয়, বরং ইয়াবা পাচার, অপহরণ, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের […]
বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সাশ্রয় প্রায় ৫০ লাখ টাকা

ব্যয় সংকোচনের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। প্রতিবছর জাতীয় বাজেট পাসের দিন রাতে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হতো। এতে […]