🏠︎ » বাংলাদেশ » অপরাধ » ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে গলাকাটা অবস্থায় রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। সে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম।

এ ঘটনায় জড়িত থাকার অভিয়োগে দুইজনকে আটক করেছে ও ঘটনাস্থল থেকে তিন বোতল মদ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে কি কারণে বা কখন এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে পুলিশ এর সঠিক তথ্য দিতে পারেননি।


তবে এলাকাবাসী জানিয়েছেন, গুঞ্জন উঠেছে মাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে ৪ ছেলে মিলে ঘরে গিয়ে রুবেল কে জবাই করেছে। ভাড়া বাসায় নারী ও মদের আড্ডা দিত নিহত রুবেল ও তার সঙ্গীরা। শনিবার রাতের কোনো এক সময় বা রবিবার সকালে এই ঘটনা ঘটতে পারে বলে তারা জানিয়েছেন। এ সময় শুভ নামে আরেক যুবককেও কুপিয়ে আহত করা হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ