রামুতে তরুণের মৃত্যুর জেরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, পুলিশি তৎপরতা বৃদ্ধি

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুলের পশ্চিম মেরংলোয়া এলাকার মুফিজুর রহমান বাবু (২০) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়দের দাবি, বাবুকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। নিহত বাবু পশ্চিম মেরংলোয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি চট্টগ্রামে বোনের বাসায় থেকে কাজকর্ম করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, […]
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার ২৭ বছর পর গ্রেপ্তার

খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয়নাল […]
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ও রোববার সকালে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি এবং চাঁদাবাজিরও কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল […]
অনলাইন জুয়ার বিস্তার: প্রযুক্তির আড়ালে অর্থের খেলা, ঝুঁকিতে তরুণ সমাজ

নিজস্ব প্রতিবেদক মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল লেনদেনের বিস্তারের সঙ্গে অনলাইন জুয়ার ধরনও বদলে গেছে। এখন জুয়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ বা চ্যানেল এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই বেটিংয়ে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। শুরুতে অনেক প্ল্যাটফর্ম ব্যবহারকারীকে অল্প অর্থে খেলার সুযোগ কিংবা দ্রুত লাভের […]
টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অদ্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ০২নং ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি একটি আভিযানিক দল টহল ডিউটি করাকালীন অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬ […]
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার

আব্দুল মালেক|| ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক ||ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ […]
নেত্রকোণায় শ্বাসরোধে হত্যার পর নারীর লাশ পুঁতে রেখেছিলো সাবেক স্বামী, ঘটনায় চাঞ্চল্য

নেত্রকোণায় এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া নাজমা আক্তার নাজু (৩৪) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের নগুয়া গ্রামের ঢুকিয়ালী নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. […]
ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরে অনুমোদনহীনভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বায়েজিদকে পরে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি […]
গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধী নির্মাণশ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় আসামিপক্ষের সঙ্গে নিহতের পরিবারের ৯ লাখ টাকায় আপস হয়েছে। মামলার আসামি ‘চালকের আসনে থাকা’ কিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের পক্ষ থেকে এই অর্থ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক […]
কক্সবাজারে এসআরবি’র যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সরোয়ার(৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসআরবি-১৫ ও এসআরবি-৭ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২:৫০ ঘটিকায় কক্সবাজার সদর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কালুর দোকান এলাকায় বার্মিজ মার্কেট রোড সংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে একজন […]