বেপরোয়া কিশোর গ্যাং: পৃষ্ঠপোষকদেরও আইনের আওতায় আনতে হবে

দেশের বিভিন্ন এলাকায় কিশোর অপরাধের বিস্তার এবং অপরাধী চক্রগুলোর বেপরোয়া কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বাড়ছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার খবর প্রায়ই সামনে আসছে। এর পেছনে রাজনৈতিক কিংবা স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগও রয়েছে। ফলে কেবল অপরাধে জড়িত কিশোরদের গ্রেপ্তার করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদেরও চিহ্নিত […]

আবাসিক বাসায় অভিনব কায়দায় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক

নেত্রকোণা জেলা সদরে ভারতীয় চোরাই পণ্যের বড় চালান আটক করেছে পুলিশ। পৌর শহরের সাতপাই এলাকায় আবাসিক বাসার ভেতর গড়ে তোলা ভারতীয় নামীদামী প্রসাধনীর অবৈধ গুদামের সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে চোরাচালান চক্রের অন্যতম হোতা মোহাম্মদ কাউসারকে (৩২) হাতেনাতে আটক করে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের […]

বিএনপির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে সালমান মুক্তাদিরকে আহ্বান সোহেল তাজের

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ফটোকার্ডসহ দেওয়া এক পোস্টে সোহেল তাজ স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে মন্তব্য করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ঘটনার চার দিন পেরিয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে নতুন কিছু […]

কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজারের আবাসিক হোটেল থেকে উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়ার ছয়দিন পর দুই কি’শোরীকে কক্সবাজারে হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি ও যুগিরকান্দি […]

রাতের খাবারের মাঝেই ডেকে নিয়ে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রাম নগরের খুলশীতে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই কলোনির বাসিন্দা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, রাতে পরিবারের সঙ্গে খাবার খাচ্ছিল হৃদয়। এ সময় এক যুবক তাকে ডেকে বাইরে […]

খড় দিয়ে ঢেকে রাখা মরদেহ টেনে বের করল শিয়াল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সড়কের পাশে খড় ও ঘাস দিয়ে ঢেকে রাখা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি দুই থেকে তিন দিন আগের। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে […]

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৬

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক পুরুষ, তিন নারী ও দুই শিশুসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের রায়পুর এলাকায় সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত পিলার ৬০/১-আর থেকে আনুমানিক ৫০ […]

যশোরের শার্শা সীমান্তে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

আহম্মদ আলী শাহিন || স্টাফ রিপোর্টার || বেনাপোল যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে […]

চাঁপাইনবাবগঞ্জে একসঙ্গে ২৫ ককটেল বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো গ্রাম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে একটি বাড়ির মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২৫ থেকে ৩০টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়েছে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে পড়ার পাশাপাশি চালের টিন উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া […]

আদাবরে বাড়ি দখলের চেষ্টা, পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ ২

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন রাজিব হাওলাদার (৩০) ও সাগর ওরফে ছোট বিগার (২৪)। তাদের পায়ে গুলি লাগে। পরে দুজনকে চিকিৎসার জন্য […]