কক্সবাজারে সাইফুল হত্যা: এজাহারভুক্ত আসামি সাদমান সিহাব গ্রেফতার

কক্সবাজারের ঐতিহ্যবাহী জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল নিয়ে বিরোধ ও বাকবিতণ্ডার জেরে সাইফুল ইসলাম (২৯) হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেফতার ব্যক্তির নাম সাদমান সিহাব (৩০)। তিনি মামলার ৩ নম্বর আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে পূর্বপরিচিত কয়েকজন […]

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

আব্দুল মালেক || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক || ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানার চরহোসেনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে। […]

কক্সবাজারে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন সংবাদের মাধ্যমে এসারবি-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক কারবারিরা […]

মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নেওয়া হচ্ছে। তবে মরদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতেও আর্থিক সংকটে পড়েছে মরিয়মের পরিবার। ভাড়া পরিশোধের জন্য তাদের প্রায় ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার কালবেলা অনলাইনকে […]

গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখাল পুলিশ!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। একই মামলায় মরিয়মের মামা ওবায়দুল্লাহকেও আসামি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন)-এর […]

অপ্রতিম হত্যা: দুই আসামি কারাগারে, সংশোধনাগারে যাচ্ছে দুইজন

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের মধ্যে দুই কিশোরকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপর দুই আসামি তুহিন (১৯) ও সিয়াম (১৯) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকবে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর দক্ষিণ […]

পুলিশ দেখে পালানোর চেষ্টা, নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২

নেত্রকোণার পূর্বধলায় চোরাচালানের বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় চোরাচালানের কাজে ব্যবহার করা একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত ৭৫০টি ভারতীয় কম্বলের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, আজ শনিবার ভোরে পূর্বধলা থানাধীন জালশুকা এলাকার […]

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার […]

আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়। নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল এবং শুক্রবার থেকে নিখোঁজ ছিল। […]

কুবি শিক্ষিকার একমাত্র ছেলে অপ্রতিমের জানাজা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে বেলা ১১টার দিকে কোটবাড়ির গন্ধমতি ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা […]