🏠︎ » বাংলাদেশ » অপরাধ » দুই লাখ টাকা খরচে মাদক কারবারিদের কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে গ্রেপ্তার ৫

দুই লাখ টাকা খরচে মাদক কারবারিদের কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে গ্রেপ্তার ৫

পাঠানো ব্যক্তিরা হলেন নগরীর কেডিসি বস্তির নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) ও আসমা বেগম (৩৩)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক তানজিল আহমেদ জানান, নিলুফা বেগমের বিরুদ্ধে ৯টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে দুটি, মো. সোহেনের বিরুদ্ধে চারটি, মিঠু হাওলাদারের বিরুদ্ধে দুটি এবং আসমা বেগমের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানের মধ্যে গ্রেপ্তার এড়াতে কেডিসি এলাকার মাদক কারবারিদের একটি দল প্রায় দুই লাখ টাকা ব্যয়ে ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করে পরিবারসহ কক্সবাজার যায়। সেখানে পাঁচ দিন অবস্থানের পর সোমবার দুপুরে তারা বরিশালের উদ্দেশে রওনা দেয়।

ফেরার পথে বরিশাল বিমানবন্দর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ বাসটিতে তল্লাশি চালায়। এ সময় যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর ওই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। তবে তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পরে মঙ্গলবার তাদের আগের মাদক মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক পাঁচজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ