ফুলপুরে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা

তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃমাদক সেবনের অপরাধে মাদকাসক্ত সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাবা । বুধবার এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুরে । মাদকাসক্ত ওই তরুণের নাম আরিফ মিয়া (২৩)। সে পৌরসভার শেরপুর রোডের গোদারিয়া গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাকে ১শ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার(৭ অক্টোবর) বিকালে এ কারাদণ্ড প্রদান […]

নবজাতক শিশুকে নিয়ে মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলপুরে সংবাদ সম্মেলন

তপু রায়হান রাব্বি ,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাখাই গ্রামের নবজাতক শিশুকে নিয়ে পরিকল্পিত মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) স্থানীয়ভাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাফেস রনি তালুকদার(২৩) এর মা আয়শা সিদ্দিকা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা নবজাতক শিশুকে কেন্দ্র করে উদ্দেশ্য […]

নান্দাইলে কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের নান্দাইলে পূর্ববিরোধ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম […]

দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে, আরও ৩৫ লাখকে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। আগামী এক মাসের মধ্যে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান […]

দুই লাখ টাকা খরচে মাদক কারবারিদের কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে গ্রেপ্তার ৫

পাঠানো ব্যক্তিরা হলেন নগরীর কেডিসি বস্তির নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) ও আসমা বেগম (৩৩)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক তানজিল আহমেদ জানান, নিলুফা বেগমের বিরুদ্ধে ৯টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে দুটি, মো. সোহেনের বিরুদ্ধে চারটি, মিঠু হাওলাদারের বিরুদ্ধে দুটি এবং আসমা বেগমের […]

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ভালুকায় ২৩ বছর বয়সী এক নারী শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। গ্রেপ্তার আল আমিন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার মৃত আতর আলীর […]

শাপলা চত্বর মামলায় ইনু-দীপু মণিসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আজ বুধবার (৭ অক্টোবর) দিন নির্ধারিত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক মন্ত্রী দীপু মণি, হাসানুল হক ইনু ও লেখক-সাংবাদিক শাহরিয়ার কবিরসহ ৪১ জন। […]

পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আজ থেকে শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার পর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এই সময়ে নদীতে ইলিশসহ […]

মেসির বাকি ফুটবল কি শুধু মায়ামির গোলাপি জার্সিতেই?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার শেষ প্রান্ত যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। রিভারপ্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে শেষ ম্যাচের আগে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে শেষ অনুশীলনের মুহূর্তটি তাই মেসির জন্য হয়ে উঠেছিল আবেগঘন এক বিদায়ের বার্তা। বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে ২১ বছরের পুরোনো অভ্যাসগুলো যেন নতুন করে নাড়া দেয় আর্জেন্টাইন মহাতারকাকে। জাতীয় […]

আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের

মিশরের ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রথম নারী গবেষক হিসেবে মুনিরা তাহের এমফিল ডিগ্রী অর্জন করেছেন। সোমবার (৫ অক্টোবর) আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অফ ইসলামিক সাইন্স ফর ফরেইনার স্টুডেন্টস’ এর অধীনে ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তনে তার এমফিল থিসিস ডিসকাশন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে তিনি সর্বোচ্চ ফলাফল মুমতাজ গ্রেডে উত্তীর্ণ হন। দেশী-বিদেশী শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে দীর্ঘ […]