🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » নবজাতক শিশুকে নিয়ে মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলপুরে সংবাদ সম্মেলন

নবজাতক শিশুকে নিয়ে মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলপুরে সংবাদ সম্মেলন

তপু রায়হান রাব্বি ,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাখাই গ্রামের নবজাতক শিশুকে নিয়ে পরিকল্পিত মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয়ভাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাফেস রনি তালুকদার(২৩) এর মা আয়শা সিদ্দিকা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তারা নবজাতক শিশুকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান।


সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, একটি নবজাতক শিশুকে ঘিরে এমন কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। তারা বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানি ও মিথ্যা মামলার অবসানের দাবি জানান।

এ সময় পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনের আয়োজন করে হাফেজ রনি তালুকদারের পরিবারবর্গ।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ