🏠︎ » বাংলাদেশ » অপরাধ » পুকুরপাড় থেকে ৫ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

পুকুরপাড় থেকে ৫ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

পুলিশের বিশেষ অভিযানে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মালিকবিহীন অবস্থায় ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১৪০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুর্গাপুর থানা পুলিশের রাত্রীকালীন বিশেষ অভিযান ও মাদক-চোরাচালান উদ্ধার ডিউটি চলাকালে এসব পণ্য উদ্ধার করা হয়। পরে এসব পণ্য জব্দ তালিকামূলে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। দুর্গাপুর থানার এসআই (নিঃ) রাসুল সাঈদী আজাদ এই অভিযানের নেতৃত্ব দেন।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ পুলিশ একটি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এসব মাদকের ব্যাপারে জানতে পারি। এই অভিযানে ১৪০ বোতল ফেয়ারডিল মাদক উদ্ধার করা হয়। কে বা কারা এসব মাদকের হোতা তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ