ফুলপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃঘর থেকেই শুরু করি, দুুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ […]
কৌশল পাল্টে ভোটার তালিকায় ঢুকছে রোহিঙ্গারা: নেপথ্যে জনপ্রতিনিধি ও অসাধু চক্র

কঠোর নজরদারি ও আইনি বিধিনিষেধের তোয়াক্কা না করে নতুন নতুন কৌশলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে রোহিঙ্গারা। কক্সবাজারের টেকনাফ ও উখিয়াসহ বিভিন্ন সীমান্ত এলাকায় স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি ও অসাধু সিন্ডিকেটের যোগসাজশে এই তৎপরতা চলছে বলে অভিযোগ উঠেছে। এমনকি এই অপতৎপরতার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা চক্রটির হাতে নানাভাবে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। পাসপোর্টে পুলিশ […]
তুহিন হত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী, আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ আবেদনটি মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের […]
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার জিতলো কক্সবাজারের তারকা হোটেল সায়মান

দক্ষিণ এশিয়ায় পর্যটন পুরস্কারের দশম আসর-২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তারকামানের আতিথেয়তা প্রতিষ্ঠান সায়মান হোটেল ব্র্যান্ড। এর মধ্যদিয়ে টানা অষ্টম বছরের মতো এই আয়োজনে পুরস্কার অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জনের মধ্যদিয়ে ছয় দশকের ঐতিহ্য উদযাপন করলো কক্সবাজারের সায়মান হোটেল পরিবার। সোমবার এক […]
পুকুরপাড় থেকে ৫ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

পুলিশের বিশেষ অভিযানে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মালিকবিহীন অবস্থায় ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় পড়ে […]
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে দুর্গাপুরে প্রস্তুতি সভা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। এই সভায় সমগ্র উপজেলায় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার ৫৯টি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনের সামগ্রিক বিষয়াদি […]
ঈশ্বরগঞ্জের সাইফুদ্দিন আহমেদ মনি দেশের সম্পদ, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন: আমান উল্লাহ আমান

আব্দুল মালেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিবেদক: নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় বীর মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তাঁর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের […]
ত্রিশালে বিয়ারা পাটুলি রাহমাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিয়ারা পাটুলি রাহমাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক। সভায় আমন্ত্রণ জানান নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ […]