🏠︎ » বাংলাদেশ » রাজধানী » রাজধানীর বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

রাজধানীর বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীককে গ্রেপ্তার করেছে এসআরবি-০১। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাশকতাসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর এসআরবির সদস্যরা তাঁকে উত্তরায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে নিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ