নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ ও পদায়ন পেয়েছেন চিকিৎসক ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বর্তমান বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হচ্ছেন।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো. জাকিউল ইসলাম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং ইনসিটু উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেলের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকীকে হাসপাতালটির উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ, নতুন বিভাগীয় পরিচালক হিসেবে ডা. জাকিউল ইসলামের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য প্রশাসনে নেতৃত্বের পরিবর্তন আসছে। বিভাগের চার জেলার সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসাসেবা ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য কার্যক্রম এবং স্বাস্থ্যসেবার সমন্বয় ও তদারকিতে বিভাগীয় পরিচালকের দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন দায়িত্বে ডা. জাকিউল ইসলাম স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল ব্যবস্থাপনা, সরকারি হাসপাতালগুলোর সেবার পরিবেশ উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে কার্যকর ভূমিকা রাখবেন।