রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, জেলাজুড়ে উৎসবের আমেজ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সকাল ১১টা […]
সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তারা শনাক্ত: আইজিপি

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত কিছু পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের মোট কর্মকর্তার ১ শতাংশেরও কম অসৎ কাজে জড়িত। তাদের মধ্যে কিছু কর্মকর্তা সরকারের […]
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিলটি বিস্তারিতভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনার পর সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নেয় কমিটি। সভায় কমিটির […]
ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে পদায়ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়নকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। ০২ সেপ্টেম্বর ২০২৬ এর একটি সরকারি এক আদেশে জানানো হয়, মো. জুলকার নায়নের পরিচিতি নম্বর (১৫৮৮৬)। তিনি বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে মো. […]
ময়মনসিংহে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের উদ্বোধন

কর সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন এবং সহজ ও হয়রানিমুক্ত সেবা প্রদানের লক্ষে ময়মনসিংহে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর গোলপুকুর পাড় ট্যাক্সেস বার এসোসিয়েশন এলাকায় এই কেন্দ্রেটির উদ্বোধন করা হয়েছে। মোস্তফা আহাম্মদ করিম রানার সঞ্চালনায় সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি […]
আক্তারুজ্জামান বাচ্চু সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুকে জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। তার এ নিয়োগে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় জনগণ মনে করছেন, গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটিতে দায়িত্ব পাওয়ায় এলাকার উন্নয়ন ও জনস্বার্থ […]
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই জিয়া […]
ময়মনসিংহে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (৩১ আগস্ট) সারাদেশের সঙ্গে একযোগে উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। […]
শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

প্রতিবেদক ||এম.এ মান্নান: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন- […]
দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান : নজরুলের দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা, কবিতা ও সংগীতের মধ্য দিয়ে স্মরণ করা হলো বাংলাদেশের জাতীয় ও কালোত্তীর্ণ কবি কাজী নজরুল ইসলামকে। উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত নজরুল অধ্যয়ন কেন্দ্র রবিবার এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। এতে সভাপতিত্ব করেন জলসিঁড়ি পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা। […]