৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ তথ্য জানিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফরের আয়োজন […]

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তাঁর দাবি, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই। সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা […]

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, সাক্ষাতের উদ্দেশ্য নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস বর্তমানে ঢাকা সফর করছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তাঁর আকস্মিক এই মন্ত্রণালয় সফর ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সোমবার দুপুরের দিকে পিটার হাস মন্ত্রণালয়ে উপস্থিত হন। তবে তিনি সেখানে কার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, […]

ময়মনসিংহ বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ ও পদায়ন পেয়েছেন চিকিৎসক ডা. মো. জাকিউল ইসলাম। তিনি বর্তমান বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহার স্থলাভিষিক্ত হচ্ছেন। রোববার (১৫ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো. জাকিউল ইসলাম […]

কার্নিভালের নামে সৈকতে ঝাউগাছ নিধন: বিতর্কিত ‘কক্স কার্নিভাল’ বন্ধের দাবি সচেতন মহলের

‎মোঃ এরফান উল্লাহ || কক্সবাজার প্রতিনিধি ‎বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু হওয়া তিন মাসব্যাপী ‘কক্স কার্নিভাল’-এর জায়গা প্রস্তুত ও অবকাঠামো সম্প্রসারণের নামে উপকূলের রক্ষাকবচ হিসেবে পরিচিত বহু বছরের পুরনো ঝাউগাছ নির্বিচারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। পর্যটন বিনোদনের আড়ালে পরিবেশ ধ্বংসের এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদী, নাগরিক সমাজ ও সচেতন মহল। একই সঙ্গে […]

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল সরকার

নিজস্ব প্রতিবেদক দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক কার্যক্রম সহজ করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। […]

গোপালগঞ্জে জননিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে বিজিবির কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) […]

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সোমবার সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নিয়ে […]

সোমেশ্বরী নদীতে নির্মিত দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু দুর্ভোগ দূর করবে হাজারো মানুষের

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু নির্মিত হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হয়। রবিবার (১৫ নভেম্বর) সেতুটি উদ্বোধন করেন দুর্গাপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয় প্রায় ৮০ […]