উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম বড়বিল এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম কোটবাজার থেকে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে।
স্বজনদের দাবি, অপহরণকারীরা ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। প্রথমে বিষয়টি প্রতারণা মনে হলেও পরে সাইফুলের সঙ্গে ফোনে কথা বলতে পেরে তারা নিশ্চিত হন। ফোনালাপের সময় তাকে মারধরের শব্দও শোনা গেছে বলে পরিবারের দাবি।
সাইফুলের পরিবার অত্যন্ত অসচ্ছল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ এবং সাইফুলের দ্রুত ও নিরাপদ উদ্ধারের আবেদন জানিয়েছেন।