চট্টগ্রামে জরুরি মুহূর্তে মিলছে না আইসিইউ, বাড়ছে মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সংকট দেখা দিয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য জরুরি সময়ে আইসিইউ না পাওয়ায় বাড়ছে উদ্বেগ। স্বজনদের অভিযোগ, অনেক চেষ্টা করে শয্যা পাওয়া গেলেও দেরির কারণে শেষ পর্যন্ত রোগীকে বাঁচানো যাচ্ছে না। খোরশেদুল আলম, পাঁচ বছরের আনিশা নাথ ও সাত বছরের অনুশ্রী দাশের […]

রামু উপজেলা খাদ্য অফিসে ঘুষ ও চরম হয়রানি: সেবা নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ

রামু উপজেলা খাদ্য অফিসে ঘুষ ও চরম হয়রানি: সেবা নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ

কক্সবাজারের রামু উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর ও স্থানীয় উপজেলা খাদ্য অফিস এখন অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং সেবাগ্রহীতাদের চরম হয়রানির আখড়ায় পরিণত হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি এই সেবামূলক প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতা ও উৎকোচ দাবির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। ​ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের তীর মূলত উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক সিপংকর বড়ুয়া […]

কৌশল পাল্টে ভোটার তালিকায় ঢুকছে রোহিঙ্গারা: নেপথ্যে জনপ্রতিনিধি ও অসাধু চক্র

কঠোর নজরদারি ও আইনি বিধিনিষেধের তোয়াক্কা না করে নতুন নতুন কৌশলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে রোহিঙ্গারা। কক্সবাজারের টেকনাফ ও উখিয়াসহ বিভিন্ন সীমান্ত এলাকায় স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি ও অসাধু সিন্ডিকেটের যোগসাজশে এই তৎপরতা চলছে বলে অভিযোগ উঠেছে। এমনকি এই অপতৎপরতার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা চক্রটির হাতে নানাভাবে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। ​পাসপোর্টে পুলিশ […]

দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার জিতলো কক্সবাজারের তারকা হোটেল সায়মান

দক্ষিণ এশিয়ায় পর্যটন পুরস্কারের দশম আসর-২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তারকামানের আতিথেয়তা প্রতিষ্ঠান সায়মান হোটেল ব্র্যান্ড। এর মধ্যদিয়ে টানা অষ্টম বছরের মতো এই আয়োজনে পুরস্কার অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জনের মধ্যদিয়ে ছয় দশকের ঐতিহ্য উদযাপন করলো কক্সবাজারের সায়মান হোটেল পরিবার। সোমবার এক […]

কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, পালালেন দুই সন্দেহভাজন

কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন পালিয়ে যান। এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার দক্ষিণ খুরুলিয়া এলাকায় গোপন […]

উখিয়ায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, সকাল ১১টার দিকে ঘরের ভেতর হানিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার […]

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, পিবিআই কক্সবাজারের পুলিশ সুপার শফিউল সরওয়ার, পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক […]

লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় ও টিলা কেটে ইটভাটায় মাটির কাঁচামাল হিসেবে ব্যবহারের অভিযোগে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী […]

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম। নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। […]

কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজারের আবাসিক হোটেল থেকে উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়ার ছয়দিন পর দুই কি’শোরীকে কক্সবাজারে হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি ও যুগিরকান্দি […]