কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের আইনের আওতায় আনতে র্যাব সদা তৎপর ও আপসহীন। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত […]
রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে তৈরি হচ্ছে গোপন পথ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার জন্য নির্মিত কাঁটাতারের বেড়ার একাধিক স্থানে কেটে অবৈধ চলাচলের পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব পথ ব্যবহার করে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত চলছে। তাদের আশঙ্কা, এই গোপন পথগুলো এখন শুধু চলাচলের মাধ্যম নয়, বরং ইয়াবা পাচার, অপহরণ, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের […]
হাজী এম এ কালাম সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

তানিম হোসেন ইমন পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাজী এম এ কালাম সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান।তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এইচএসসি পরীক্ষা জীবনের স্বপ্ন বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এখন থেকেই […]
জোয়ারিয়ানালা ইউনিয়ন জামায়াতের ঈদ পূর্ণমিলনীতে জেলা আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের আমীর জননেতা জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন কুরবানির মূল ভিত্তি হলো হযরত ইবরাহীম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর মহান আত্মত্যাগের ঘটনা। আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়ে তাঁরা আত্মত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তারই স্মরণে […]
কক্সবাজারে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার দিলেন এমপি কাজল

ঈদের পোষাকে সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশু’র মুখে হাসি ফুটালেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।“আর থাকবেনা সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে।”এই শ্লোগানকে ধারণ করে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিবাসী শিশুদের মাঝে পোষাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, দেয়ালিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (২৪ মে) কক্সবাজার সমন্বিত শিশু […]
কক্সবাজারে এনসিপি নেত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা

কক্সবাজারে ‘গ্ল্যাম ডিভা বাই নওশাবা’র স্বত্বাধিকারী, এনসিপি নেত্রী নওশাবা মোক্তার সিয়ামের (২৬) বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা রুজু হয়েছে। মামলাটি বর্তমানে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চলমান রয়েছে। আদালত সূত্রে জানা যায়, সি.আর মামলা নং–৭৮৮/২০২৬ (সদর) হিসেবে দায়ের করা মামলাটি আদালত আমলে নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।কক্সবাজার শহরের ‘নিটা কম্পিউটার এন্ড […]
ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ঈদগাঁও থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে এই সাফল্য আসে। গ্রেফতারকৃতদের মধ্যে সিআর সাজা পরোয়ানাভুক্ত […]
কক্সবাজার সদর হাসপাতালে সরকারি ডায়ালাইসিস সেন্টারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ মে) জেলা শহরের সচেতন নাগরিক, সামাজিক সংগঠক ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। জানা গেছে, কক্সবাজারে সরকারিভাবে কোনো কিডনি ডায়ালাইসিস সুবিধা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় […]
রামুতে পুলিশের চিরুনি অভিযানে বন্দুক-ইয়াবাসহ সেলিম গ্রেফতার

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ মোহাম্মদ সেলিম (২৮) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার জোয়ারিয়ানালা ও ফতেখাঁরকুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সেলিম ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়া এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে খুনিয়াপালংয়ের পাইনবাগান এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, […]
ঈদগাঁওতে একাধিক বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক বন মামলার দীর্ঘদিনের পলাতক ও সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ মে) ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামির নাম আবুল কালাম (৪০)। তিনি ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালিরছড়া শিয়াপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে। পুলিশ […]