বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রামু (বিআরডিবি) এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত হওয়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রামু উপজেলার বিএনপির নেতাকর্মীরা ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আবুল বশর বাবুকে শুভেচ্ছা জানান।
আবুল বশর বাবু কক্সবাজার-০৩ আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের প্রতি কৃতজ্ঞতা জানান। তার উপর এই অর্পিত দ্বায়িত্ব সততার সাথে সুষ্ঠুভাবে পালন করতে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন তিনি।