কৌশল পাল্টে ভোটার তালিকায় ঢুকছে রোহিঙ্গারা: নেপথ্যে জনপ্রতিনিধি ও অসাধু চক্র

কঠোর নজরদারি ও আইনি বিধিনিষেধের তোয়াক্কা না করে নতুন নতুন কৌশলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে রোহিঙ্গারা। কক্সবাজারের টেকনাফ ও উখিয়াসহ বিভিন্ন সীমান্ত এলাকায় স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি ও অসাধু সিন্ডিকেটের যোগসাজশে এই তৎপরতা চলছে বলে অভিযোগ উঠেছে। এমনকি এই অপতৎপরতার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় সচেতন নাগরিকরা চক্রটির হাতে নানাভাবে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। পাসপোর্টে পুলিশ […]
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার জিতলো কক্সবাজারের তারকা হোটেল সায়মান

দক্ষিণ এশিয়ায় পর্যটন পুরস্কারের দশম আসর-২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তারকামানের আতিথেয়তা প্রতিষ্ঠান সায়মান হোটেল ব্র্যান্ড। এর মধ্যদিয়ে টানা অষ্টম বছরের মতো এই আয়োজনে পুরস্কার অর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ২০২৬-এ তিনটি মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জনের মধ্যদিয়ে ছয় দশকের ঐতিহ্য উদযাপন করলো কক্সবাজারের সায়মান হোটেল পরিবার। সোমবার এক […]
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম। নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। […]
কুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজারের আবাসিক হোটেল থেকে উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়ার ছয়দিন পর দুই কি’শোরীকে কক্সবাজারে হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি ও যুগিরকান্দি […]
কক্সবাজারের রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রামু (বিআরডিবি) এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত হওয়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রামু উপজেলার বিএনপির নেতাকর্মীরা ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আবুল বশর বাবুকে শুভেচ্ছা জানান। আবুল বশর […]
কক্সবাজারের রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা

রাতের আঁধারে কক্সবাজারের রামুর শত বছরের প্রাচীন বৌদ্ধবিহার ও বসতিতে এক ভয়াবহ হামলা ও তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ঘটনার ১৪ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সেই হামলার বিচারপ্রক্রিয়া। রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও বিচারের ধীরগতি নিয়ে স্থানীয় বৌদ্ধপল্লীর বাসিন্দাদের কাটেনি হতাশা। সেদিন এক বৌদ্ধ যুবক, উত্তম বড়ুয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পবিত্র ধর্মীয় গ্রন্থ অবমাননার একটি পোস্টকে কেন্দ্র […]
রামুতে তরুণের মৃত্যুর জেরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, পুলিশি তৎপরতা বৃদ্ধি

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুলের পশ্চিম মেরংলোয়া এলাকার মুফিজুর রহমান বাবু (২০) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়দের দাবি, বাবুকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। নিহত বাবু পশ্চিম মেরংলোয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি চট্টগ্রামে বোনের বাসায় থেকে কাজকর্ম করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, […]
রামুর খুনিয়াপালংয়ে সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন, যাচাইয়ের দাবি

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। আবেদনকারীদের কয়েকজনের রাজনৈতিক সম্পৃক্ততা, বিদ্যমান ডিলারশিপের সঙ্গে পারিবারিক সম্পর্ক, চাকরির তথ্য এবং পূর্বের মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ উঠেছে। এসব অভিযোগ ও তথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য প্রার্থীদের মধ্য থেকে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয় […]
যে কোনো ক্রীড়া আয়োজনের আগে নিতে হবে অনুমতি, টেকনাফে ক্রীড়া সংস্থার নতুন সিদ্ধান্ত

কক্সবাজারের টেকনাফের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থা। এর মধ্যে উপজেলায় যেকোনো ধরনের ক্রীড়া টুর্নামেন্ট বা প্রতিযোগিতা আয়োজনের আগে উপজেলা ক্রীড়া সংস্থার অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত উল্লেখযোগ্য। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা […]
পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল

ঢাকার রেলওয়ে স্টেশন এলাকায় একটি চক্রের হাতে পড়ে ডান পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা কিশোর মো. রায়হানের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন। প্রায় সাত মাস নিখোঁজ থাকার পর বাবার কাছে ফিরে আসা ১২ বছর বয়সী ছেলে মো: রায়হান চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সাতগড় নয়াপাড়ার দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়হানকে […]