চার ঘণ্টা পর টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস সদস্য

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ওষুধ উৎপাদনকারী কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, এসআরবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ অক্টোবর) বেলা সোয়া ২টার […]
কক্সবাজারের পেকুয়ায় হঠাৎ ঝোড়ো হাওয়ার তাণ্ডব, আহত ১০

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় আকস্মিক ঝোড়ো হাওয়ায় বসতবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, […]
কক্সবাজারের রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রামু (বিআরডিবি) এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত হওয়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রামু উপজেলার বিএনপির নেতাকর্মীরা ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আবুল বশর বাবুকে শুভেচ্ছা জানান। আবুল বশর […]
যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। রেলওয়ে ও প্রশাসনের আশ্বাসের পর দুই মাসের সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন তারা। এতে প্রায় পাঁচ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশন এলাকায় অবরোধ কর্মসূচি শুরু […]
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল মধ্যরাতে ভারতের […]
সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশসহ স্পেসিফিকেশনবহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. হাসমত আলী বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় উপজেলার মাইজখাড়া জিপিএস সড়কের ২ হাজার ৩০৫ […]
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহলের চলমান অপপ্রচার ও কলঙ্কলেপনের প্রতিবাদে দিকনির্দেশনামূলক কর্মসূচি গ্রহণের বিষয়ে […]
ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

তপু রায়হান রাব্বি ||ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ‘চলো অভ্যাস বদলাই’—এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গুর লার্ভা ও মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করা হয়। এ সময় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার […]
পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল

ঢাকার রেলওয়ে স্টেশন এলাকায় একটি চক্রের হাতে পড়ে ডান পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা কিশোর মো. রায়হানের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন। প্রায় সাত মাস নিখোঁজ থাকার পর বাবার কাছে ফিরে আসা ১২ বছর বয়সী ছেলে মো: রায়হান চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সাতগড় নয়াপাড়ার দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়হানকে […]
‘আল্লাহ আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’—বৃদ্ধ সাজুর আকুতি

প্রায় ৭০ বছরের দাম্পত্য জীবন সাজু শেখ ও নূরজাহান বেগমের। শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের এই বৃদ্ধ দম্পতির জীবনে দীর্ঘদিন ধরেই অভাব নিত্যসঙ্গী। বয়সের ভারে সাজু শেখ এখন আর কাজ করতে পারেন না। অন্যদিকে প্রায় ছয় বছর ধরে শয্যাশায়ী তাঁর স্ত্রী নূরজাহান বেগম। সম্প্রতি এই দম্পতির দুর্বিষহ জীবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে […]