🏠︎ » বাংলাদেশ » অপরাধ » ফুলপুরের মাদকদ্রব সহ তিনজন গ্রেপ্তার

ফুলপুরের মাদকদ্রব সহ তিনজন গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার কাজিয়াকান্দা, ফুলপুর পাইলট গার্লস স্কুল রোডে হাজী মোঃ এহেসানুল হকের বাসার ভাড়াটিয়ার রুমে অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।


গ্রেপ্তাররা হলেন—মোঃ মাসুদ মিয়া (২৮) চরপাড়ার আব্দুল মজিদের ছেলে, মোঃ তৌসিফ (৩০) কাজিয়াকান্দার এমদাদুল হক ছেলে, এবং মোঃ ওসমান (৪৮) কাজিয়াকান্দা মৃত মফিজ উদ্দিনের ছেলে। উভয় ফুলপুর পৌরসভার বাসিন্দা।


পুলিশ জানায়, মাসুদের দেহ তল্লাশী করে তার প্যান্টের ডান পকেট হতে পলিথিনে মোড়ানো ৫০ পিস বাদামী রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং তৌসিফের প্যান্টের সামনের বাম পকেট হতে পলিথিনে মোড়ানো ৩০ পিস বাদামী রংয়ের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।


ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ জানা যায় তারা পলাতক অজ্ঞাতনামা আসামীর সহায়তায় দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ফুলপুর থানা এলাকা ও আশপাশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ||

আরও পড়ুন

সর্বশেষ