🏠︎ » শিক্ষা » ছাত্রীর চিকিৎসায় শখের কবুতর নিলামে তুললেন শিক্ষক

ছাত্রীর চিকিৎসায় শখের কবুতর নিলামে তুললেন শিক্ষক

দুই কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন ছাত্রী সাদিয়া আয়াতের চিকিৎসায় সহায়তার জন্য নিজের শখের এক জোড়া দুর্লভ প্রজাতির কবুতর নিলামে তুলেছেন সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ। নিলামে কবুতর জোড়াটি ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সাদিয়া আয়াত একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি প্রায় দেড় মাস ধরে রাজধানীর শ্যামলীর কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর দুটি কিডনিই প্রতিস্থাপন করতে হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফতুল্লা পিজিয়ন ফেন্সিয়ার ক্লাবের ফেসবুক গ্রুপে ওই কবুতর জোড়ার নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ ৭০ হাজার টাকা দর দিয়ে কবুতর দুটি কিনে নেন রাসেল রানা নামে এক ব্যক্তি।

শিক্ষক মো. আব্দুল হামিদ জানান, কবুতর বিক্রির মাধ্যমে পাওয়া পুরো অর্থ সাদিয়া আয়াতের চিকিৎসায় ব্যয় করা হবে। একই সঙ্গে তিনি সমাজের অন্যদেরও ছাত্রীটির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ