একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, জেনে নিন আবেদন পদ্ধতি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের জন্য নির্ধারিত ফি ২২০ টাকা। ভর্তি প্রক্রিয়ার সব ধাপ শেষ হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। একাদশে ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী তার […]

ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অভিযোগের পর দুই দিনে জমা ১ লাখ ৯৭ হাজার টাকা, তদন্তে মিললো নানা অসঙ্গতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফারুকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তে একাধিক অসঙ্গতির তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ […]

ভবন নির্মাণ শেষ হলেও মূল ভবনে ফিরতে পারছে না স্কুলের শিক্ষার্থীরা

ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শেষ হলেও টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা না থাকায় সেখানে এখনো পাঠদান শুরু করা যায়নি। ফলে প্রায় আড়াই বছর ধরে প্রায় এক কিলোমিটার দূরের গোলকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কাঁচিঝুলি স্কুলের কার্যক্রম। দূরত্ব ও সময়ের ব্যবধানের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমার পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যাও দিন […]

মাদারীপুরে শিবচরে ২০২৫ সনের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদারীপুরে শিবচরে ২০২৫ সনের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট ২০২৬) সকালে শিবচর উপজেলা ৭৫ নং বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে পাঁচ্চর ইউনিয়ন ও ২০২৫ সনের ১৭ জন প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর -১ আসনের সংসদ সদস্য পীরজাদা […]

বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর, আহত ৩

সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান তাসনিম ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি […]

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রাণ গেল পরীক্ষার্থীর

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার […]

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী। বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে […]

একাদশে ভর্তিতে বড় পরিবর্তন, এক ধাপেই আবেদন; থাকছে না মাইগ্রেশন

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগের নিয়ম অনুযায়ী তিন ধাপে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব করা হলেও তাতে সম্মতি দেয়নি মন্ত্রণালয়। বরং কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন করে ভর্তি নীতিমালা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এবার তিন ধাপের পরিবর্তে এক ধাপেই একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন […]

শার্শায় বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য ঘোষিত এডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির পদ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১ টা ৩০ মিনিটে ওই বিদ্যালয়ে সামনে যশোর-বেনাপোল মহাসড়কে দু পাশে এলাকার সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সভাপতি […]

আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় বাংলাদেশের ৮ বছরের আফিয়ার

কক্সবাজারের রামুতে মাত্র আট বছর বয়সেই আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশের খুদে শিক্ষার্থী আরশি আমিন আফিয়া। বিশ্বের ১২টি দেশের সহস্রাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে সে একই সঙ্গে অর্জন করেছে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ ও সর্বোচ্চ সম্মাননা ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’ খেতাব। মানসিক গণনা একাগ্রতা ও দ্রুত চিন্তাশক্তির দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে […]