অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহে তুহিন নামে একজন আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ১৩ বছর বয়সী ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তুহিন নামে এক ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া। পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার […]
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন […]
সব সরকারি প্রশিক্ষণকে সমন্বিত কাঠামোয় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিন্ন সিলেবাসের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালনা এবং জাতীয় মানদণ্ড অনুযায়ী সনদ প্রদানের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের […]
উখিয়ায় ১০ মাদক কারবারি নিয়ে নিষিদ্ধ সংগঠনের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পালংখালী ইউনিয়ন শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটির অন্তত ১০ সদস্যের বিরুদ্ধে মাদক কারবার, সীমান্তপথে মাদক পাচার ও মাদকচক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাশাপাশি অর্থের বিনিময়ে পদ বণ্টনের অভিযোগও করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সম্প্রতি উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন […]
ছাত্রীর চিকিৎসায় শখের কবুতর নিলামে তুললেন শিক্ষক

দুই কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন ছাত্রী সাদিয়া আয়াতের চিকিৎসায় সহায়তার জন্য নিজের শখের এক জোড়া দুর্লভ প্রজাতির কবুতর নিলামে তুলেছেন সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদ। নিলামে কবুতর জোড়াটি ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সাদিয়া আয়াত একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি প্রায় দেড় মাস ধরে রাজধানীর শ্যামলীর কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন […]
জামায়াতের ৬ দফা কখন ৮ দফা হলো, প্রশ্ন রাশেদ খাঁনের

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন, জামায়াতের আগের লংমার্চে ছয় দফা এক দফায় রূপ নেওয়ার কথা বলা হলেও এবার আট দফার কথা কীভাবে এলো। রাশেদ খাঁন […]
বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ, মাঠেই এলো না চীন

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ ও চীনের কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করে চীন। চীনের আগ্রহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশও ম্যাচটি খেলতে সম্মতি জানায়। তবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নির্ধারিত সময়ে মাঠে গিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জ্যোতি-নাহিদারা মাঠে উপস্থিত […]
সৌদি আরবের নিরাপত্তায় যেকোনো পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান

সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে ‘যে কোনো পর্যায়’ পর্যন্ত যেতে প্রস্তুত পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তার বিষয়ে ইসলামাবাদের প্রতিশ্রুতি পুরোপুরি শর্তহীন। মক্কা ও মদিনার নিরাপত্তাও এই অঙ্গীকারের আওতায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ […]