রামুতে তরুণের মৃত্যুর জেরে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, পুলিশি তৎপরতা বৃদ্ধি

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুলের পশ্চিম মেরংলোয়া এলাকার মুফিজুর রহমান বাবু (২০) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়দের দাবি, বাবুকে পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। নিহত বাবু পশ্চিম মেরংলোয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি চট্টগ্রামে বোনের বাসায় থেকে কাজকর্ম করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, […]

টেকনাফে এসআরবি-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে এসআরবি-১৫ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অদ্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ০২নং ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি একটি আভিযানিক দল টহল ডিউটি করাকালীন অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬ […]

চুয়েটে আন্দোলন অব্যাহত, নতুন উপাচার্যকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

চুয়েট সংবাদদাতা : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে এ কর্মসূচি পালন করেন তারা। দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সংলগ্ন সড়ক থেকে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে মিছিল শুরু হয়। […]

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার

আব্দুল মালেক|| ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক ||ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ […]

নিজ অর্থায়নে বিএনপির ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন বাবর

নেত্রকোনা-৪ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা […]

কক্সবাজারে এসআরবি’র যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সরোয়ার(৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসআরবি-১৫ ও এসআরবি-৭ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২:৫০ ঘটিকায় কক্সবাজার সদর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কালুর দোকান এলাকায় বার্মিজ মার্কেট রোড সংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে একজন […]

সদর ফুলপুর ইউপির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মনি

তপু রায়হান রাব্বি | ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি |ময়মনসিংহের ফুলপুরে ৫নং সদর ফুলপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। এ সময় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, […]

কক্সবাজারে সাইফুল হত্যা: এজাহারভুক্ত আসামি সাদমান সিহাব গ্রেফতার

কক্সবাজারের ঐতিহ্যবাহী জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল নিয়ে বিরোধ ও বাকবিতণ্ডার জেরে সাইফুল ইসলাম (২৯) হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেফতার ব্যক্তির নাম সাদমান সিহাব (৩০)। তিনি মামলার ৩ নম্বর আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে পূর্বপরিচিত কয়েকজন […]

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

আব্দুল মালেক || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক || ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানার চরহোসেনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে। […]

কক্সবাজারে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন সংবাদের মাধ্যমে এসারবি-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক কারবারিরা […]