ময়মনসিংহে রুবেল হত্যা: বাড়িওয়ালাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ময়মনসিংহ নগরে রাজিব আহম্মেদ রুবেল (৩৮) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় বাড়িওয়ালাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার রাতে কোতোয়ালি মডেল থানায় নিহতের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি […]

ইকরার আত্মহত্যা: জামিন পেলেন না অভিনেতা জাহের আলভী

স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত, তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। আদালতে জাহের আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত […]

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুইজনের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার শকুনি এলাকার সোহরাব চৌকিদারের ছেলে হাবিবুল্লাহ এবং একই এলাকার চুন্নু হাওলাদারের ছেলে […]

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫০ নারী ও পুরুষ। রবিবার (৫ জুলাই) রাত সাড়ে নয়টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যে ৪৪ জন […]

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ৩৬ বোতল বিদেশী মদসহ ৩ মাদককারবারি গ্রেফতার

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে ৩৬ বোতল বিদেশী মদসহ তিনজন কথিত মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়। র‍্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল কোতোয়ালী থানার দিঘারকান্দা এলাকায় ঢাকাগামী মহাসড়কে […]

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে গলাকাটা অবস্থায় রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। সে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

সম্পত্তির লোভে মায়ের মাথায় ইটের আঘাত, পায়ের রগ কাটল ছেলে; পুলিশের অভিযানে গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মাকে হত্যার চেষ্টা ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা আনজুমান আরা (৬৮)-এর নামে কিছু সম্পত্তি রয়েছে। অভিযোগ অনুযায়ী, সেই সম্পত্তি নিজের নামে লিখে নিতে চাপ সৃষ্টি করে তার ছেলে মো. আসাদুজ্জামান […]

কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব সদা তৎপর ও আপসহীন। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত […]

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়া কেটে তৈরি হচ্ছে গোপন পথ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার জন্য নির্মিত কাঁটাতারের বেড়ার একাধিক স্থানে কেটে অবৈধ চলাচলের পথ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব পথ ব্যবহার করে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ যাতায়াত চলছে। তাদের আশঙ্কা, এই গোপন পথগুলো এখন শুধু চলাচলের মাধ্যম নয়, বরং ইয়াবা পাচার, অপহরণ, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের […]

দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় নিরাপদে ও বিশৃঙ্খলমুক্তভাবে বসবাস করার অধিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হিন্দু পরিবার। শনিবার (৪ জুলাই) রাতে দুর্গাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী কাকৈরগড়া ইউনিয়নের পূর্ব কাকৈরগড়া গ্রামের বাসিন্দা অসিত চক্রবর্তী এবং রেখা রাণী চক্রবর্তীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাদের আত্মীয় এডভোকেট সজয় চক্রবর্তী। লিখিত বক্তব্যে বলা হয়, […]