মাদারীপুরে নদী ভাংগন রোধে ভাঙ্গন প্রতিরোধ কাজের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া

আড়িয়াল খাঁ নদের ভাংগন রোধে জিও ব্যাগ ফেলে ভাংগন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এমপি। শনিবার সকালে মাদারীপুরের কাজীরটেক পুরাতন ফেরিঘাটে নদীভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন।এসময় জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় নদীভাঙন প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে […]

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এমপি কাজল

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সদর ও রামু এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। এই প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (১০ জুলাই) […]

শতায়ু ব্যায়াম সংঘের প্রিতী ফুটবল

শতায়ু ব্যায়াম সংঘের প্রিতী ফুটবল

মাদারীপুর : বিশ্বাকাপ ফুটবলকে ঘিরে জমে উঠেছে মাদারীপুর জেলার বিভিন্ন পাড়া মহল্লায়। এ ঝড় থেকে বাদ পড়েনি সরকারী বেসরকারী অফিসের জেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরাও।মাদারীপুরের ঐতিহাসিক শকুনী লেকপকড়ে প্রাত ভ্রমনের সংগঠন শতায়ু ব্যায়াম সংগঠণ শুক্রবার সকালে মাদারীপুর জেলা ষ্টেডিয়ামে সকাল বেলা মাতিয়ে তুলেছেন ফুটবল খেলা দিয়ে। কেউ বনে যান ম্যারাডোনা,কেউ বনেযায় মেসি কিংবা নেইমার রোনালদো।সকাল সাড়ে […]

এনজিওতে নিয়োগে স্থানীয়দের ৬০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবী এমপি কাজলের

কক্সবাজারের এনজিওগুলোতে কর্মরত স্থানীয়দের নিয়োগ ও সুযোগ-সুবিধায় চরম বৈষম্যের অভিযোগ দীর্ঘদিনের। সমান শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়দের ছোট পদে রাখা, বহিরাগতদের শীর্ষ পদে নিয়োগ এবং ত্রাণ বিতরণে স্বজনপ্রীতিসহ নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন স্থানীয়রা। মেধা ও যোগ্যতাকে পাশ কাটিয়ে গোপন লেনদেনের মাধ্যমে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ বিভিন্ন সময় উঠে আসে। স্থানীয়ভাবে প্রকল্প বাস্তবায়নের মূল […]

ফুলপুরে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণের চেক বিতরণ

ময়মনসিংহের ফুলপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খানের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব […]

টেকনাফে চলন্ত মাইক্রোবাসের ওপর গাছ ভেঙে পড়ে দুর্ঘটনাঅল্পের জন্য প্রাণে রক্ষা, যান চলাচলে সাময়িক বিঘ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসের ওপর হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছের গোড়া দুর্বল হয়ে পড়েছিল। এরই মধ্যে প্রবল […]

টানা বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দু’জন নিহত; চারদিনে মৃতের সংখ্যা-২১

টানা বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।বৃহস্পতিবার ভোররাতে চকরিয়ার মছনিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে দুই সন্তানসহ এক গৃহবধূ মাটি চাপা পড়ার খবর পান তিনি। তাদের উদ্ধার করার পর দুই শিশুকে মৃত ঘোষণা […]

ফুলপুরে কৃষি প্রণোদনা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহের ফুলপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ অত্র কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ […]

ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের নিষিদ্ধ সংগঠন সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বেনাপোল ইমিগ্রেশনে আটক

স্টাফ রিপোর্টার, যশোর- যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন সেচ্ছাসেবকলীগ নেতা শাহরিয়ার করিম নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের […]

ঢাকা মহানগর পশ্চিমের বর্ধিত কমিটিতে জায়গা পেলেন ঈশ্বরগঞ্জের সন্তান আলমগীর কবির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বর্ধিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কৃতি সন্তান মো: আলমগীর কবির ভূঁইয়া। তিনি কমিটিতে ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব পেয়েছেন।গত ৭ জুলাই ২০২৬ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বর্ধিত কমিটি প্রকাশ করা হয়।তরুণ এই ছাত্রনেতার এই […]