নান্দাইলে কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের নান্দাইলে পূর্ববিরোধ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম […]

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ভালুকায় ২৩ বছর বয়সী এক নারী শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। গ্রেপ্তার আল আমিন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার মৃত আতর আলীর […]

পটুয়াখালী-১ আসনের সাংসদ আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে পিজেএফ নেতৃবৃন্দের মতবিনিময়

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ সকালে রাজধানীর গুলশানে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পিজেএফ […]

উখিয়ায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, সকাল ১১টার দিকে ঘরের ভেতর হানিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার […]

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, পিবিআই কক্সবাজারের পুলিশ সুপার শফিউল সরওয়ার, পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক […]

রাতে এসিল্যান্ডের বাসায় নামজারির ফাইল হাতে নাইটগার্ড

আব্দুল মালেক,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বাসায় রাতে নামজারির ফাইল নিয়ে যাওয়ার ঘটনায় তাঁর বক্তব্যে অসংগতি দেখা দিয়েছে। ভূমি অফিসের এক নাইটগার্ড সাংবাদিকদের জানিয়েছেন, তিনি নামজারির ফাইল আনতে গিয়েছিলেন। তবে সহকারী কমিশনার (ভূমিসালাউদ্দিন বিশ্বাসপ্রথমে বলেন, ওই কর্মচারী তাঁর বাসায় বাজার দিতে গিয়েছিলেন। পরে নাইটগার্ডের বক্তব্য জানানো হলে তিনি বলেন, ক্যান্সারে আক্রান্ত […]

আবাসিক বাসায় অভিনব কায়দায় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক

নেত্রকোণা জেলা সদরে ভারতীয় চোরাই পণ্যের বড় চালান আটক করেছে পুলিশ। পৌর শহরের সাতপাই এলাকায় আবাসিক বাসার ভেতর গড়ে তোলা ভারতীয় নামীদামী প্রসাধনীর অবৈধ গুদামের সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়ে চোরাচালান চক্রের অন্যতম হোতা মোহাম্মদ কাউসারকে (৩২) হাতেনাতে আটক করে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়। নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের […]

আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন’-সাংবাদিককে এসিল্যান্ড

আব্দুল মালেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নামজারি কার্যক্রমের সূচকে প্রথম স্থান থেকে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার খবর প্রকাশের পর এক সাংবাদিককে বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ওই সাংবাদিককে তিনি বলেছেন, ‘আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন, এটা তো হতে পারে না।’ সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে সংবাদ […]

লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় ও টিলা কেটে ইটভাটায় মাটির কাঁচামাল হিসেবে ব্যবহারের অভিযোগে ১৩টি ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী […]

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম। নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। […]