ঈশ্বরগঞ্জের সাইফুদ্দিন আহমেদ মনি দেশের সম্পদ, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন: আমান উল্লাহ আমান

আব্দুল মালেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিবেদক: নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় বীর মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তাঁর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩নং সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের […]

ত্রিশালে বিয়ারা পাটুলি রাহমাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিয়ারা পাটুলি রাহমাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক। সভায় আমন্ত্রণ জানান নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ […]

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নোমান মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। যুবকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে হালুয়াঘাট সদরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন […]

কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, পালালেন দুই সন্দেহভাজন

কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন পালিয়ে যান। এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার দক্ষিণ খুরুলিয়া এলাকায় গোপন […]

আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ, মুক্তিযোদ্ধা দলের বিভাগীয় আহ্বায়ককে ঘিরে বিতর্ক

আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততা এবং একাধিকবার দলটির মনোনয়ন চাওয়ার অভিযোগের মধ্যেই বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন পাবনার প্রকৌশলী ড. মুহাম্মদ ঈসমাইল হোসেন। তাকে ঘিরে এমন রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অভিযোগে পাবনায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি নেতারাও। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পর তার পদ […]

ফুলপুরে দুর্গাপূজা উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই

তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ আসন্ন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ​পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) সকালে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা […]

হঠাৎ অসুস্থ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ রাজীব আল রশিদকে মৃত […]

শার্শায় নারী-শিশু পাচার রোধে যশোর রাইটসের পর্যালোচনা সভা

৯২ ভুক্তভোগীকে পরিবারের কাছে পুনঃএকত্রীকরণ, আইনি সহায়তা পেয়েছেন ৫৫ জন আহম্মদ আলী শাহিন || স্টাফ রিপোর্টার || যশোর সীমান্তবর্তী যশোরের শার্শা উপজেলায় নারী ও শিশু পাচার প্রতিরোধ, পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা, আইনি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শার্শা উপজেলা কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। […]

ফুলপুরে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা

তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃমাদক সেবনের অপরাধে মাদকাসক্ত সন্তানকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাবা । বুধবার এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুরে । মাদকাসক্ত ওই তরুণের নাম আরিফ মিয়া (২৩)। সে পৌরসভার শেরপুর রোডের গোদারিয়া গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত তাকে ১শ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার(৭ অক্টোবর) বিকালে এ কারাদণ্ড প্রদান […]

নবজাতক শিশুকে নিয়ে মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুলপুরে সংবাদ সম্মেলন

তপু রায়হান রাব্বি ,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাখাই গ্রামের নবজাতক শিশুকে নিয়ে পরিকল্পিত মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) স্থানীয়ভাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাফেস রনি তালুকদার(২৩) এর মা আয়শা সিদ্দিকা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা নবজাতক শিশুকে কেন্দ্র করে উদ্দেশ্য […]