🏠︎ » সারাদেশ » শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা, পাগলা মসজিদের দানবাক্সে মিলল চিঠি

শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রার্থনা, পাগলা মসজিদের দানবাক্সে মিলল চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে। পাশাপাশি লেখক উল্লেখ করেছেন, শেখ হাসিনা ছাড়া দেশ অচল।

শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।

চিঠিতে লেখক দাবি করেছেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। সেখানে বলা হয়েছে, ‘এদেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’ একই সঙ্গে তাঁকে আবারও বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও লেখা রয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এদেশ অচল।’ শেষে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা হয়েছে।

পাগলা মসজিদে প্রতিদিনই নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে মানুষ দান করেন। দানবাক্সে পাওয়া অর্থের পাশাপাশি মাঝেমধ্যে মেলে মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা ও নানা বার্তা লেখা চিঠিও। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা জানিয়ে লেখা এই চিঠিটিও তেমন একটি বার্তা। মনোবাসনা পূরণের আশায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ পাগলা মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার সেখানে মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ