কক্সবাজারে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেফতার

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, অপহরণ, হত্যাসহ সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের লিংক রোড এলাকায় চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছন (৩২)-কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫, কক্সবাজার। গত ২৫ আগস্ট […]
কক্সবাজারের রামুতে ১ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ট্রাকের চেচিসের গোদামের ভেতর বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি […]
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুর্ব মোক্তারকুল দরগাহ পাড়ায় বাকখালী নদীতে বালু উত্তোলন : নদীভাঙন ঝুঁকিতে শত শত পরিবার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারকক্সবাজার সদর উপজেলার খরুলিয়া- পুর্ব মোক্তারকুল দরগাহ পাড়ায় বাকখালী নদী থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যান্ত্রিক ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা বেদারুল আলমের নেতৃত্বে নদী থেকে অবৈধভাবে চারটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও […]
৭৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদসহ চকরিয়ায় ২ জন গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় উঠানী সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। পুলিশ জানায়, চেকপোস্টে একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা মো. জালাল হোসেন (৩৩) ও মো. সোহেল […]
চকরিয়ায় ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোছা. শাহিদা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার (২৩ আগস্ট) রাতে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকায় এক নারী মাদক বিক্রি করছেন—এমন গোপন সংবাদের […]
লক্ষ্মীপুরে তীব্র গ্যাস সংকট, চুলায় আগুন নেই—সিএনজি পাম্পেও দীর্ঘ লাইন

লক্ষ্মীপুরে টানা এক মাস ধরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। কোথাও গ্যাস সরবরাহ একেবারেই নেই, আবার কোথাও সরবরাহ থাকলেও চাপ এত কম যে চুলা জ্বালিয়ে রান্না করা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে গ্যাসচালিত অটোরিকশাগুলোও জ্বালানি সংকটে ঘণ্টার পর ঘণ্টা সিএনজি স্টেশনে অপেক্ষা করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর শহরের শিশু […]
চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ, আগামী বর্ষার আগেই সমাধানের দাবি সারজিসের

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা, রাস্তাঘাটের দুরবস্থা ও সামগ্রিক নগর ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আগামী বর্ষা শুরুর আগেই এসব সমস্যার কার্যকর ও স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা […]
রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে আমান উল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে

কক্সবাজার রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছেআমান উল্লাহ (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি এলাকা থেকে লাপাত্তা রয়েছে। শুক্রবার ( ২১ আগষ্ট) দুপর ২টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জা আলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমান উল্লাহ ওই এলাকার জাবের আহাম্মদের ছেলে। শিশুটির পরিবার […]
রামু ছাত্রলীগ নেতা আবছার কামাল ধরাছোঁয়ার বাইরে

রামুর ছাত্রলীগ নেতা আবছার কামালকে ঘিরে এলাকাবাসীর অভিযোগ। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও রামুর মনিরঝিল এলাকার আবছার কামালকে ঘিরে নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন।এলাকাবাসীর অভিযোগ, আবছার কামাল টেন্ডারবাজি, জায়গা দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত […]
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে প্রাণ গেল পরীক্ষার্থীর

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার […]