🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » রামু ছাত্রলীগ নেতা আবছার কামাল ধরাছোঁয়ার বাইরে

রামু ছাত্রলীগ নেতা আবছার কামাল ধরাছোঁয়ার বাইরে

রামুর ছাত্রলীগ নেতা আবছার কামালকে ঘিরে এলাকাবাসীর অভিযোগ।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও রামুর মনিরঝিল এলাকার আবছার কামালকে ঘিরে নানা অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও তিনি এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন।
এলাকাবাসীর অভিযোগ, আবছার কামাল টেন্ডারবাজি, জায়গা দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তাদের দাবি, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।।

আরও পড়ুন

সর্বশেষ