কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় উঠানী সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা মো. জালাল হোসেন (৩৩) ও মো. সোহেল (২৮)-কে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে জালাল হোসেনের কাছ থেকে ৫০০ মিলিলিটার এবং সোহেলের কাছ থেকে ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৭৫০ মিলিলিটার চোলাই মদ।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।