দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের ভোগান্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় টিকিট সংগ্রহ, বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে সমস্যায় পড়েন তারা। রোগীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ না থাকায় অনেকে টিকিট কাটতে পারেননি। […]

আসছে রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা

সম্প্রতি রামু উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে চলছে প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ। ‎গেলো ২মে কেন্দ্রীয় ছাত্রদল ফাহিমুর রহমানকে সভাপতি এবং সাঈদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা ছাত্রদলে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে। ‎এরপর নবগঠিত কক্সবাজার জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো: সালমান (বাপ্পি)র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রামু উপজেলা ছাত্রদলের কমিটি […]

উখিয়া উপজেলা ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় রিদুয়ানুর, রিয়াদ ও সুমন

কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রদলের সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আলোচনার শীর্ষে রয়েছেন রিদুয়ানুর রহমান, জিয়াউর করিম রিয়াদ ও আলি হোসেন সুমন। দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে তাদের নাম নিয়ে আলোচনা চলছে। তৃণমূলের […]

হাতকড়া পরেই বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

চট্টগ্রামের চন্দনাইশে কারাগার থেকে সাড়ে ১১ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শাহাদাৎ নবী খোকা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে তার বাবা নুরুনবী সওদাগরের জানাজা অনুষ্ঠিত হয়। শাহাদাৎ নবী খোকা আওয়ামী লীগের চন্দনাইশ উপজেলা কমিটির […]

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ আলী ও মোহাম্মদ আমিন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ১৭ আগস্ট অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে টেকনাফ মডেল থানা এলাকায় অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের […]

আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় বাংলাদেশের ৮ বছরের আফিয়ার

কক্সবাজারের রামুতে মাত্র আট বছর বয়সেই আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশের খুদে শিক্ষার্থী আরশি আমিন আফিয়া। বিশ্বের ১২টি দেশের সহস্রাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে সে একই সঙ্গে অর্জন করেছে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ ও সর্বোচ্চ সম্মাননা ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’ খেতাব। মানসিক গণনা একাগ্রতা ও দ্রুত চিন্তাশক্তির দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে […]

পার্কিং সংকটে সড়কেই গাড়ির সারি, সকাল থেকে রাত যানজটে নাকাল চট্টগ্রাম

সকাল থেকে রাত পর্যন্ত যানজটে নাকাল বন্দরনগরী চট্টগ্রাম। নগরের কোথাও স্কুল ছুটির সময় গাড়ির দীর্ঘ সারি, কোথাও হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে রোগী ও স্বজনদের অপেক্ষমাণ যানবাহন। আবার শপিংমল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে ক্রেতাদের গাড়িতে সংকুচিত হয়ে পড়ছে সড়ক। এর সঙ্গে যুক্ত হচ্ছে বাস, ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন। ফলে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট এখন […]

কক্সবাজারে জুতা হারানো নিয়ে বিরোধ, হামলায় পশু চিকিৎসক নিহত

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়িতে হামলার ঘটনায় মেহেদী হাসান সাকিব (২৭) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ও দুই ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতডালিয়া পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সাকিব রাতে […]

কাউয়ারখোপকে রামুর সঙ্গে বহাল রাখার দাবিতে মতবিনিময় সভা

রামুর পূর্বাঞ্চলীয় ইউনিয়নগুলো নিয়ে প্রস্তাবিত ‘বাঁকখালী উপজেলা’ গঠনের উদ্যোগে, কাউয়ারখোপ ইউনিয়নকে অন্তর্ভুক্ত না করে মূল উপজেলা রামুর সঙ্গে বহাল রাখার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কাউয়ারখোপ ইউনিয়নকে প্রস্তাবিত বাঁকখালী উপজেলার […]

কক্সবাজারের চকরিয়ায় সাপ ধরতে গিয়ে কোবরার ছোবল, এন্টিভেনমে বাঁচলেন সাপুড়ে

কক্সবাজারের চকরিয়ায় সাপ ধরতে গিয়ে বিষাক্ত কোবরা সাপের ছোবলে আহত হয়েছেন ফরহাদ (৩৫) নামে এক সাপুড়ে। পরে সাপটিসহ তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দ্রুত এন্টিভেনম প্রয়োগ ও চিকিৎসায় তাঁর প্রাণ রক্ষা হয়। শনিবার (১৫আগষ্ট) দিবাগত গভীর রাতে উপজেলার কৈয়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে কোবরা সাপের ছোবলে আক্রান্ত ফরহাদ সাপটিসহ চকরিয়া […]